superadmin
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংবর্ধনা

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম ফরিদকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা শহরের এলএমবি মার্কেটে সংগঠনের অস্থায়ী জেলা কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রস্তাবিত উপজেলা কমিটি গঠন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সংগঠনের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম ফরিদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত দুই নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত সহ-সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম ফরিদ। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা কমিটির সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী দলের ইমরান হোসেন, একলাছুর রহমান, লিমন আমির জয়ী, মহাসিমা খান সেতু, মোঃ সাইফুল ইসলাম শুভ, ফরিদুল ইসলাম খোকন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। পেশাজীবীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে বৃক্ষরোপণ, মৎস্য ও কৃষিখাতে সহায়তা, অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে পাবনা জেলার বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া সংগঠনের উদ্যোগে বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পাবনা সদর ও বেড়া-সুজানগর এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এবং বিএনপির জেলা নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
সভা শেষে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নৌকা ভ্রমণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী দলের মোঃ মুরাদ হাসান। অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

1

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

2

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

3

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

4

রাজশাহীতে পাটের বাজারে দরপতন ॥ হতাশ চাষিরা

5

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

6

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

7

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

8

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

9

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

10

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

11

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

12

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

13

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

14

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

15

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

16

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

17

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

18

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

19

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন