superadmin
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে চৌকিঘাটা গ্রামের প্রবাসফেরত যুবক মারুফ মাতুব্বরকে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন ও মূল অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন পরিবার ও এলাকাবাসী।
গত বৃহস্পতিবার দুপুরে ঘারুয়া বাজারের চার রাস্তায় মানববন্ধনে অংশ নেয় শতাধিক নারী-পুরুষ। পরে তারা ঘারুয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় গিয়ে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে মারুফের হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবিলম্বে দাবি আদায় না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গেল ২১ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দা গ্রামে মারুফকে লিজা আক্তার নামে এক নারী তার স্বামীর বাড়িতে ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আয়রন মেশিন দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় লিজা আক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

1

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

3

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

4

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

5

শিলিগুড়ির হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

6

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

7

নতুন ফিচার আনছে জেমিনি

8

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

9

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

10

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

11

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

12

খালেদা জিয়া সাজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন চমক

13

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

14

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

15

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

16

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

17

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

18

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

19

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন