অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালান। ঘটনাস্থলেই ৯ জন মারা যান। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ
1
দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন
2
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়
3
দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ
4
জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী
5
পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ
6
আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
7
দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্
8
চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ