superadmin
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসে মোট ১ হাজার ৭০২ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে ৭১ জন এবং পররাষ্ট্র ক্যাডারে নয়জন রয়েছেন। পিএসসি এর আগে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে এদের মধ্যে ১০৫ জন বাদ পড়েন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে তাদের যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অসম্মত বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া। পরের বছর মে মাসে প্রিলিমিনারি, ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত ও ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। পরে ওই বছরের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

1

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

2

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

3

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

4

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

5

টুকরো গপ্পো

6

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

7

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

8

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

9

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

10

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

11

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

12

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

13

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

14

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

15

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

16

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

17

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

18

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

19

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন