superadmin
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত সোমবার বেলা ১১টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২২ আগস্ট পদ্মা নদী থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করলেও আজও পরিচয় মেলেনি।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পদ্মা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফরিদপুর কোতয়ালী নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একজন নারীর এবং আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। মরদেহটি পঁচে-গলে ফুলে গিয়েছে এবং তার পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে। পরিচয় না পেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের ২২ আগস্ট সন্ধায় পদ্মা নদীর জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকা থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। গত ২৩ দিনে মরদেহটির পরিচয় মেলেনি বলে নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, মরদেহগুলো পচনশীল হওয়ায় অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। গত ২২ আগস্ট উদ্ধারকৃত মরদেহটির ডিএনএ সংরক্ষণ করে রেখেছি। এরপর সেটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এছাড়া আজ উদ্ধারকৃত মরদেহটির পরিচয় না মিললে একইভাবে দাফন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ

1

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

2

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

3

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

4

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

5

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যবসায়িক অংশীদারকে অপহরণ, গ্রেপ

6

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

7

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

8

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

9

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জর

10

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

11

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

12

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

13

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

14

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

15

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

16

বাংলা

17

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

18

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

19

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন