superadmin
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃতি শিক্ষার্থী আফিয়া রাইসা জামানের অদম্য পথচলা ও সাফল্যের জয়যাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি : ধারাবাহিক সাফল্যের এক উজ্জ্বল প্রতীক কুড়িগ্রামের মেধাবী মুখ আফিয়া রাইসা জামান। একের পর এক কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সে কেবল নিজের পরিবারকে নয়; তার শিক্ষা প্রতিষ্ঠানকেও গৌরবান্বিত করেছে।
আফিয়ার এই সাফল্যের ভিত্তি স্থাপিত হয়েছিল ২০২৪ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে। স্বনামধন্য কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। মাধ্যমিকের এই দুর্দান্ত ফলাফলই তার মেধা ও কঠোর অধ্যাবসায়ের প্রথম বড় স্বীকৃতি ছিল, যা তার ভবিষ্যতের উচ্চাশার পথকে প্রশস্ত করেছে।
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে মাত্র ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে। সেই অত্যন্ত সীমিত ও প্রতিযোগিতামূলক ফলাফলে জিপিএ-৫ মেধা তালিকায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে আফিয়া; যা তার দৃঢ় মনোবল ও একাগ্রতার প্রমাণ দেয়।
সাফল্যের সিঁড়িতে এক ধাপ এগিয়ে গেলেও সে ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক (ডাক্তার) হতে চায়। চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন করে দেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তার মূল ব্রত। তার এই স্বপ্নযাত্রা যেন বাধাহীনভাবে এগিয়ে চলে এবং সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে-এটাই সকলের নিকট আন্তরিক প্রত্যাশা। সে  সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান ও সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) মোছাঃ আশরাফী বিনতে ইসলাম দম্পতির প্রথম সন্তান। তার মা-বাবা মেয়ের এই সাফল্যের জন্য তার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও সহপাঠীদের ধন্যবাদ জানিয়েছেন এবং সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

1

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

2

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

3

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

4

বাংলা

5

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

6

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

7

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

8

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

9

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

10

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

11

স্বজনহীন মানসিক প্রতিবন্ধী রোগীর পাশে রাঙ্গামাটি জেনারেল হাস

12

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

13

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

14

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

15

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

16

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

17

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

18

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

19

মাথাব্যাথা উপশমে আদা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন