superadmin
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিডিও ছড়িয়ে পড়ায় মেহজাবীনের ক্ষোভ

বিনোদন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এমন কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষের শেয়ার করার প্রবণতাকে বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন মেহজাবীন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কিছু ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য?
মেহজাবীন লিখেছেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’
এ ধরনের কনটেন্ট যখন অসংখ্য মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন তিনি। বরং এর মধ্য দিয়ে সমাজের মানুষের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে বলে উল্লেখ করেন অভিনেত্রী।
কাউকে মানুষ হিসেবে সম্মান করার জন্য তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন মেহজাবীন। কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো, এ ধরনের পরিচিত যুক্তির বাইরে গিয়ে মানুষের প্রতি মানুষের সম্মানবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতার বাস্তবতা তুলে ধরে মেহজাবীন বলেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের একটি মাধ্যম। মানুষের সংগ্রাম ও সেই বাস্তবতা তিনি অস্বীকার করেন না। তবে প্রশ্ন তুলেছেন, অন্য একজন মানুষের অপমান ও অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হয়ে উঠল?
মেহজাবীনের পর্যবেক্ষণ, এ ধরনের ক্ষতিকর কনটেন্ট তৈরির বিষয়টি এখন আর শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় যে কেউ এমন কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।
তবে কনটেন্ট তৈরি করা ব্যক্তির পাশাপাশি সেটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার মতে, যারা স্বেচ্ছায় এমন কনটেন্ট শেয়ার করেন, আলোচনা করেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দেন, তাদের ভূমিকাও ভেবে দেখা জরুরি।
পোস্টের শেষাংশে মেহজাবীন লিখেছেন, ‘একজন অপরাধীর অপরাধের অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

1

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

2

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

3

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

4

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

5

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

6

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

7

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

8

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

9

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

10

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

11

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

12

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

14

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

15

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

16

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

17

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

18

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

19

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন