superadmin
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত ৬৩ বিদেশি নাগরিকের জন্য বাসা ভাড়া নেওয়া এবং তাদের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তিনি নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কাজ করেন।
পুলিশের দাবি, মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরে খুলশীর ওই ভবনে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পাওয়া যায়। কয়েকদিন আগে কুরিয়ারের মাধ্যমে কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনগুলো ফেরত এলে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে ওই বিদেশি নাগরিকদের অবস্থানের তথ্য পুলিশের নজরে আসে। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। তার মাধ্যমেই তাদের জন্য আটতলা ভবনটি ভাড়া নেওয়া হয়। বিদেশিদের পাসপোর্টও তার কাছে জমা ছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম  বলেন, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক রয়েছে। তিনি তাদের জন্য ভবনটি ভাড়া করে দেন। মহসিনের পেছনে থাকা অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা গেলে বিদেশিদের সঙ্গে মহসিনের সম্পর্ক, কার নির্দেশে ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল এবং তার পেছনে আর কারা রয়েছে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হব।
প্রসঙ্গত, গত শুক্রবার অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত ৬৩ বিদেশি নাগরিকের কারও কাছে পাসপোর্ট পায়নি পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হলেও পাসপোর্টের কোনো হদিস মেলেনি। ফলে তারা কোন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন, সে তথ্যও এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত ৬৩ বিদেশির মধ্যে লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন রয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী। এছাড়া তাদের সঙ্গে একটি শিশুও ছিল।
পুলিশের দাবি, প্রায় দেড় মাস ধরে ওই ভবনে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণাসহ অনলাইন অপরাধ চালিয়ে আসছিলেন তারা।
এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এস আই রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। গত শুক্রবার ৬৩ বিদেশিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

1

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

2

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

3

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

4

বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

5

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

6

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

7

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

8

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

9

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

10

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

11

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ

12

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক

13

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

14

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

15

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

16

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

17

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

18

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

19

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন