superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সরকারি বিদ্যুতের খুঁটি (পোল) ব্যবহার করে অনুমোদন ও মিটার ছাড়াই ইন্টারনেটের রাউটার ও হটস্পট ডিভাইস স্থাপনের অভিযোগ উঠেছে ‘সরকার নেট’ নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের খুঁটিতে সরাসরি মেইন লাইন থেকে সংযোগ নিয়ে এসব ডিভাইস পরিচালনা করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন, কামারখন্দ ও বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিতে শত শত ওয়াই-ফাই রাউটার ও হটস্পট ডিভাইস স্থাপন করা হয়েছে। 
স্থানীয় সূত্রের দাবি, তিন উপজেলায় প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রাউটার ও হটস্পট সংযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ‘সরকার নেট’-এর মালিক ও স্বত্ত্বাধিকারী নূরনবী শেখ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন বা চুক্তি ছাড়াই এসব ডিভাইসে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। অনেক ক্ষেত্রে বিদ্যুতের মেইন লাইন থেকে ‘হুকিং’ করে সংযোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। 
স্থানীয় সূত্রের হিসাবে, একটি বাণিজ্যিক ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালু থাকলে দিনে গড়ে প্রায় এক টাকার বিদ্যুৎ ব্যবহার হতে পারে। সে হিসাবে ১ হাজার ৫০০টি রাউটারে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার বিদ্যুৎ ব্যবহারের হিসাব দাঁড়ায়। মাসে এর পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা এবং বছরে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। তবে এ হিসাব আনুমানিক। প্রকৃত বিদ্যুৎ ব্যবহার ডিভাইসের ধরন, ক্ষমতা ও ব্যবহারের সময়ের ওপর নির্ভর করে। স্থানীয়দের অভিযোগ, এভাবে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহার করা হলে পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে গ্রাহকদের কাছ থেকে ইন্টারনেট সংযোগ ও মাসিক বিল বাবদ অর্থ নেওয়া হলেও সংশ্লিষ্ট ডিভাইসগুলোর বিদ্যুৎ ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। 
শুধু বিদ্যুৎ ব্যবহারের অভিযোগই নয়, অনুমোদন ছাড়া বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার, রাউটার ও অন্যান্য ডিভাইস ঝুলিয়ে রাখায় দুর্ঘটনা ও অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। কোথাও কোথাও বিদ্যুতের মূল তারের কাছাকাছি ইন্টারনেটের তার ও ডিভাইস স্থাপন করা হয়েছে। এতে পথচারী ও বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। 
এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার হারুন-অর-রশীদ বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। না জেনে কিছু বলতে পারব না।’ 
কামারখন্দ সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) বলেন, বিদ্যুতের খুঁটিতে স্থাপিত এসব রাউটার বা ডিভাইসের জন্য সমিতির পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। এসব ডিভাইসের বিপরীতে কোনো বিদ্যুৎ বিলও নেওয়া হয় না বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ‘সরকার নেট’-এর স্বত্ত্বাধিকারী নূরনবী শেখ। তিনি দাবি করেন, রাউটারগুলোর বিদ্যুৎ বিল নিয়মিত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অবশ্য তার এ দাবির সঙ্গে একমত নয়। 
সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, খুঁটিতে স্থাপিত এসব রাউটার বা ডিভাইসের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং এগুলোর বিপরীতে বিদ্যুৎ বিলও নেওয়া হয় না। বাংলাদেশ বিদ্যুৎ আইন, ২০১৮-এর ১৫৪ ধারায় বিদ্যুৎ চুরি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধের জন্য আইন অনুযায়ী কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে। তবে ‘সরকার নেট’-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে আইনটির সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য কি না, তা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। এদিকে, তীব্র গরম ও বিদ্যুৎ সরবরাহের সংকটের মধ্যে বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ে জনজীবন যখন অতিষ্ঠ, তখন অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহার ও মেইন লাইন থেকে সংযোগ নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের দাবি, সরকারি বিদ্যুতের খুঁটিতে স্থাপিত অনুমোদনহীন রাউটার ও অন্যান্য ডিভাইসের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫

1

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

2

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

3

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

4

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

5

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

6

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

7

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

8

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

9

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

10

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

11

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

12

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

13

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

14

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

15

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

17

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

18

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

19

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন