superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে রওয়ানা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা তথ্য আপা ছোঁয়া তামান্নাসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু স্বাগত বক্তব্যে জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল আড়াইটায় জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে। 
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 
পরে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মো. নুরুল ইসলামকে প্রথম, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. মকবুলুর রহমানকে দ্বিতীয় ও খঞ্জনা গ্রামের মো. আল-আমিনকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ড মিডিয়ায় কর্তবরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

1

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

2

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

3

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

4

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

5

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

6

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

7

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

8

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

9

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

10

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

11

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

12

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

13

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

14

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

15

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

16

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

17

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

18

আবারও বেড়েছে সোনার দাম

19

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন