superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উপকরণ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ফুলবাড়ী উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের টিন, নগদ অর্থ ও খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ  বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের টিন, নগদ অর্থ ও পিজি সদস্যদের মাঝে গবাদি প্রাণি পালনের উপকরণ বিতরণ করেন। ইতিপূর্বে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় ২৫টি পরিবারের মাঝে ৩৬.৫ বান্ডিল টিন ও নগদ ১ লক্ষ ৯ হাজার ৫শত টাকা বিতরণ করা হয়। অপরদিকে দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের  আয়োজনে খামারিদের মাঝে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়। প্রতি গ্রুপে ১টি করে মিল্কিং মেশিন, প্রতি খামারিকে ৪৪০ জনকে ২টি করে মিল্কিং পট, ৪টি করে মিল্কিং বাকেট, ৪টি করে মিজারিং পট, টিট ডিপিং কাপ, গাম বুট, হ্যান্ডগ্লাভস, ডিজিটাল থার্মোমিটার ও ডিজিটাল হাইগ্রোমিটার প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী, সাবেক বিএনপি নেতা আলাউদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

1

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

2

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

3

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

4

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

5

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

6

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

7

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

8

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

9

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

10

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

11

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

12

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

13

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

14

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

15

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

16

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

17

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

18

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

19

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন