superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

মুহাম্মাদ আবু মুসা : বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ঢাকায় গ্রেফতার হয়েছেন। গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) তাকে গ্রেফতার করেন। 
গতকাল মঙ্গলবার তাকে বগুড়ায় আনা হয়েছে এবং জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পশ্চিম পাড়ার আব্দুল মালেকের ছেলে মাহবুবুর রহমান মাহবুব এর বাদীত্বে দায়ের করা হত্যার উদ্দেশ্যে মারধর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সন্ধ্যার পূর্বে কারাগারে পাঠানো হয়েছে। কোট হাজতে দায়িত্বরত পুলিশের এএসআই আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তার বিরুদ্ধে যুবদল নেতা জিল্লুর হত্যা মামলা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
তবে বগুড়া গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) এর ইনচার্জ ইকবাল বাহার সাংবাদিকদের জানিয়েছেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।
দলীয়ভাবে বলা হয়েছে, মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেয়া হয়েছে এবং ষড়যন্ত্র করেই তাকে গ্রেফতার করানো হয়েছে। গ্রেফতারকৃত অরুণ কান্তি রায় সিটনও মামলাগুলো মিথ্যা বলে দাবী করেছেন। 
অপরদিকে তাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। গ্রেফতারকৃত কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মাস্টার শরৎ চন্দ্র রায় এর ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

1

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

2

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

4

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

5

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

6

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

7

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

8

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

9

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

10

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

11

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

12

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

13

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

14

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

15

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

16

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

17

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

18

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

19

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন