superadmin
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্ষতির চিত্র

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানির কারণে কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক যে বন্যা দেখা দিয়েছে তাতে জনজীবন হয়ে উঠেছে বিপন্ন। এখন ধীরে ধীরে সেই পানি নামতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্ষতির চিত্র। তলিয়ে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া ফসল। মাঠ জুড়ে এখন হতাশা আর অনিশ্চয়তা। ক্ষয়-ক্ষতির হিসাব কষে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকরা ক্ষতিগ্রস্ত জমিতে নতুন করে মরিচ, বেগুন, শসা ও শাক জাতীয় ফসল চাষ করতে পারেন। আর তা সম্ভব না হলে মাসকলাই চাষ লাভজনক বিকল্প হতে পারে বলে পরামর্শ দিয়েছেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, যেহেতু আবারও বন্যা হতে পারে, তাই উঁচু জমিতে আমন বীজতলা করতে হবে। পাট বড় হয়ে গেছে। পাটের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
গতকাল রোববার জেলার বিভিন্ন নদ-নদীর অববাহিকা ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে পটল, মরিচ, বেগুন, আমনের বীজতলা, পাটসহ বিভিন্ন ধরনের সবজি ও আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। কিন্তু এক দফা বন্যাতেই তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় জেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়-ক্ষতির তালিকা সম্পন্ন করে তাদের হাতে কৃষি প্রণোদনা, উন্নতমানের বীজ, সার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হোক।
তাদের মতে, সময়মতো সহায়তা না পেলে নতুন করে চাষাবাদ শুরু করা অনেকের পক্ষেই সম্ভব হবে না।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক আব্দুল লতিফ বলেন, বন্যার পানিতে আমার বিভিন্ন ধরনের সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এত বড় ক্ষতির পর কী করব বুঝতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি।
একই এলাকার কৃষক আবু বলেন, আমার বেগুন ও পটলের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আবার ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আর দুই-এক দিনের মধ্যেই ক্ষয়-ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে। এরপর প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

1

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

2

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

3

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

4

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

5

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

6

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

7

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

8

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

9

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

10

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

11

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

12

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

13

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

14

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

15

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

16

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

17

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

18

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

19

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন