superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম

রাজশাহী প্রতিনিধি : দেশব্যাপী ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ফের ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত মঙ্গলবার মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডেই এ স্প্রে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী মহানগরীর স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার স্প্রে করা হচ্ছে। সাধারণ ওয়ার্ডগুলোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন জানান, প্রশাসকের সরাসরি নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে ফগিং কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান চলছে। এছাড়া ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

1

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

2

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

3

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

4

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

5

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

6

সোনার দামে সুখবর

7

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

8

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

9

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

10

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

11

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

12

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

13

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

14

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

15

রাজশাহীতে ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান ॥ নাগরিকদের সপ্তাহে

16

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

17

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

18

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

19

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন