superadmin
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

বিনোদন ডেস্ক : সুরের মতোই ভ্রমণও কখনোই জীবনে এনে দেয় নতুন ছন্দ, ক্লান্তির ভিড়ে জোগায় স্বস্তির মুহূর্ত। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কাজের ব্যস্ততা পেছনে ফেলে এবার সেই অবকাশের সময় কাটাচ্ছেন। জীবনসঙ্গী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গেছেন থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেটে। অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ফুকেট ভ্রমণের কিছু মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। শেয়ারা করা ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। জীবনসঙ্গী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের এই পর্যটন শহরের বিভিন্ন অলি-গলিতে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের।
ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘একটু ঘোরাঘুরি করলে জীবনটা আরও সুন্দর লাগে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ছবিতে মিমের পরনে ছিল ক্যাজুয়াল টি-শার্ট, মাথায় হ্যাট আর চোখে রোদচশমা। তার এমন প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদেরও।
মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এই মেয়ে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আমার মনে হয়েছিল একটা পুতুল দেখতেছি।’ আরেকজনের মন্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’ 
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিম। এরপর অভিনয় করেছেন একাধিক সিনেমা, ওয়েব সিরিজ ও টেলিছবিতে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুকরো গপ্পো

1

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

2

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

3

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

4

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

5

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

6

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

7

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

8

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

9

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

10

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

11

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

12

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

13

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

14

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

15

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

16

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এডিসের প্রজননস্থল ধ্বংসে মাঠে রাজ

17

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

18

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

19

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন