superadmin
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

ইয়ানূর রহমান : ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। গত শনিবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের আজিম আলীর মেয়ে আরজিনা আজিম প্রামাণিক (৩১) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া এলাকার তারা মিয়া সরদারের মেয়ে তাহমিনা আক্তার ইতি (৩৫)।
ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাইয়ের গ্রান্ট রোড এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।
আরজিনা প্রামাণিক ২০২৪ সালের ডিসেম্বর মাসে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হন। পরে ২০২৫ সালের ২০ জুন মুম্বাই পুলিশ তাকে আটক করে এবং ২১ জুন ‘নওজীবন মহিলা হোমে’ পাঠায়। সেখানে তিনি প্রায় ১১ মাস ছিলেন।
অন্যদিকে, তাহমিনা আক্তার ইতি ২০২৪ সালের ২৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। একই বছরের ২৮ সেপ্টেম্বর মুম্বাই পুলিশ তাকে আটক করে এবং পরদিন ‘নওজীবন মহিলা হোমে’ পাঠানো হয়। সেখানে তিনি প্রায় ১ বছর ৮ মাস অবস্থান করেন।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মুম্বাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাইয়ের এক্সিট পারমিটের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত সংস্থার হেফাজতেই রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

1

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

2

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

4

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

5

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

6

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

7

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

8

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

9

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

10

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

11

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

12

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

13

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

14

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

15

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

16

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

17

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

18

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

19

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন