superadmin
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের অব্দুল মজিদের ছেলে মো. সাহেদ  আলী  বিভিন্ন ফসল আবাদ করেও ভাল ফলন না পেয়ে যখন লোকসানের ভারে জর্জরিত, ঠিক তখনই বেগুন চাষ করে লাভের মুখ দেখেন এ কৃষক। তার উৎপাদিত বেগুন স্থানীয় বাজারের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারে পাইকাররা কিনে নিয়ে যান। প্রথমে প্রতি কেজি বেগুন পাইকারি ৪০/৫০ টাকা দরে বিক্রি করলে ও এখন বেশি দামে বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, ‘সাহেদ বিক্রির জন্য জমি থেকে বেগুন সংগ্রহ করছেন। সাহেদ বলেন, ৩ বছর পূর্বে  ৫ শতক জমিতে ফুলকপি, পাতাকপি, লালশাক ও মূলাসহ বিভিন্ন শাকসবজি চাষ করে লোকসানে পড়ি। পরে ঋণ নিয়ে বৈশাখ মাসের শুরুতে ঐ জমিতে বেগুন চাষ করলে বেগুনের বাম্পার ফলন হয়। এতে আমি লোকসানের ঘাটতি পূরণ করে লাভবান হয়েছি’।
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে আমার মোট খরচ হয়েছে ৭ হাজার টাকা। এ পর্যন্ত বেগুন বিক্রি করেছি ৫৫ হাজার টাকা। এছাড়া ক্ষেতে যা বেগুন আছে তা বিক্রি করলে আরও কিছু টাকা পাওয়া যাবে’।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার বলেন, ‘নবীনগরে বিভিন্ন শাক-সবজির চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে। সাহেদ বেগুন চাষ করে লাভবান হয়েছে। এটা আমাদের গর্ব। তাকে আমরা প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করব’। সাহেদ ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ করেন। এতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। এ কারণে স্থানীয় বাজারে এই বেগুনের চাহিদাও বেশি। এই পদ্ধতির চাষে কোনো ধরনের কীটনাশকের ব্যবহার ছাড়াই ভালো মানের বেগুন উৎপাদন করা সম্ভব। কীটনাশকের পরিবর্তে পলিব্যাগ ব্যবহার করা হয়। 
দেশে যত সবজি উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয় বেগুন চাষে। পোকার আক্রমণের ফলে শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বেগুন নষ্ট হয়।  আগে সাহেদ স্বাভাবিক পদ্ধতিতে বেগুন চাষ করতেন, তাতে প্রতি মণে পোকামাকড়ে নষ্ট বেগুন হতো প্রায় ৮-৯ কেজি। আর এই পদ্ধতিতে প্রতি মণে পোকামাকড়ের আক্রমণে নষ্ট হচ্ছে মাত্র ২-৩ কেজি বেগুন। যে কেউ চাইলে অন্যান্য ফল/ফসলে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

1

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

2

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ পড়াল

3

চট্টগ্রামে ১১ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, দাখিলে পাস করেনি কেউ

4

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

5

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

6

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

7

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

8

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

9

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

10

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

11

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

12

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

13

ভিডিও ছড়িয়ে পড়ায় মেহজাবীনের ক্ষোভ

14

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

15

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

16

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

17

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

18

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

19

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন