superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইকবাল চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের দিক নির্দেশনায় সারাদেশে সংগঠনের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে নেতৃবৃন্দকে বিশেষ দায়িত্ব প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মো. ইকবাল চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়।
মো. ইকবাল চৌধুরী চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম অ্যাডভোকেট এম. এ. সামাদ চৌধুরী। সাবেক মন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান নেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের হাত ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ব্যক্তিগত জীবনে ইকবাল চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি বিজিএমইএ’র সদস্য এবং আইভি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থিত ‘রোগী কল্যাণ সমিতি’র আজীবন সদস্য। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যবসায়িক দক্ষতা এবং সামাজিক কর্মকান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মো. ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দায়িত্বপ্রাপ্তির সময় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি নয়ন তারা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান পেশাজীবী দলের ইকবাল চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নেতারা আশা প্রকাশ করেন, ইকবাল চৌধুরীর গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের পেশাজীবী দলের নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে জাতীয়তাবাদী পেশাজীবী দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা প্রয়োজন। অভিনন্দন বার্তায় তারা নতুন সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হওয়ায় তার সুস্বাস্থ্য, সাফল্য ও সাংগঠনিক কর্মকান্ডে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

1

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

2

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

3

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

4

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

5

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

6

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

7

শার্শায় গাঁজাসহ আটক ২

8

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

9

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

10

বিয়ের সাজে হাজির বুবলী

11

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

12

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

13

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

14

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

15

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

16

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

17

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

18

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

19

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন