superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর সিআরবিতে অবস্থিত ঐতিহ্যবাহী রেলওয়ে হাসপাতালকে আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি অধীনে নিয়ে ১০০ শয্যার পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে নগরীর সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে।
সম্প্রতি ঢাকার মিন্টো রোডে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সরকারি বাসভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে হাসপাতালটির আধুনিকায়ন ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেখানে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
চসিক প্রশাসকের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালটির বর্তমান অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে চিকিৎসাসেবার মান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন শয্যা সংযোজন, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা
হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ তুলনামূলক সহজে উন্নত সরকারি চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে চট্টগ্রামের শিল্পাঞ্চল ও মহাসড়ককেন্দ্রিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুন্ড এলাকায় একটি ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পকারখানার শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে।
বৈঠকে চট্টগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় মোট ছয়টি নতুন হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়টিও তুলে ধরা হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলের শ্রমিক ও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করা হয়। তখন এর নামকরণ করা হয় ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল চট্টগ্রাম’।
বর্তমানে হাসপাতালটিতে কর্মরত চিকিৎসকের সংখ্যা ২৮ জন। তাদের মধ্যে রেলওয়ের নিজস্ব চিকিৎসক চারজন এবং স্বাস্থ্য বিভাগ থেকে নিয়োজিত ২৪ জন। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের মধ্যে নয়জন কনসালট্যান্ট ও ১৫ জন মেডিকেল অফিসার। এছাড়া আরও দু’জন চিকিৎসক সপ্তাহে দুইদিন করে হাসপাতালে সেবা দেন।
অন্যদিকে হাসপাতালটিতে কর্মরত নার্সের সংখ্যা মাত্র নয়জন। তাদের মধ্যে পাঁচজন স্বাস্থ্য বিভাগের। ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

1

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

2

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

3

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

4

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

5

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

6

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

7

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

8

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক

9

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

10

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

11

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

12

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

13

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

14

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

15

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমো

16

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

17

সোনার দামে সুখবর

18

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

19

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন