superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার মোল্লার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌরসভার মোল্লার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেও সোমবার বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্লার মাঠ এলাকায় তার ভ্যানটি পাওয়া যায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে মোল্লার মাঠের পাশে গিরি বেগমের বাড়ির ছাদে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ এবং কিভাবে তিনি ওই বাড়ির ছাদে পৌঁছালেন, তা জানা যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

1

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

2

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

3

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

4

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

5

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

6

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

7

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

8

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

9

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

10

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

11

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

12

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

13

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

14

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

15

সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

16

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

17

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

18

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

19

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন