superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ফসলি জমির ধান কেটে ফেলার অভিযোগ

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে এক অসহায় পরিবারের পৈতৃক জমি জোরপূর্বক দখল ও ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. বাবু (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. বাবু তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একই এলাকার বুধা মিয়ার ছেলে ১. মোঃ জিল্লু   (৩৪), মৃত এররামুল হকের ছেলে ২. মো. সাইফুল ইসলাম (৩৬) ও ৩. মোঃ মাসুম (৩২) ৪. শরাফ উদ্দিনের পুত্র বুধা মিয়া (৬৫) ৫. বুধা মিয়ার ছেলে মোঃ রানা হোসেন ৬. আবু বক্কর সিদ্দিকীর পুত্র মোঃ ইউসুফ আলী (৩৫) সর্ব সাং- পূর্ব রামচন্দ্রপুর ফুলবাড়ী দিনাজপুর -এরা সকলে মিলে জমিতে গত রবিবার আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জমিতে অনুপ্রবেশ করে এবং ফসল কেটে নষ্ট করে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে বাবুর স্ত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বিবাদীগণ এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বাদী বাবু পরবর্তীতে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোঃ বাবু অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগণ বিভিন্ন সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে এবং প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ধান কেটে ফেলে দিয়ে যায়। 
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানিয়েছেন।
তবে বিবাদীগণ জানান, তারা তাদের নিজেদের জমির ধান কেটেছে। 
এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এই জমির ফসল নষ্ট করার বিষয়ে  একটি অভিযোগ দায়ের করেন মোঃ বাবু নামে এক ব্যক্তি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

1

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

2

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

3

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

4

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

5

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

6

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

7

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

8

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

9

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

10

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

11

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘি

12

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

13

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

14

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

15

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

16

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

17

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

18

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

19

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন