superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে এসএসসি-৮৬ বন্ধু সভার উদ্যোগে বন্ধু আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে এসএসসি-৮৬ কুড়িগ্রাম বন্ধু সভার আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্ধুদের বিভিন্ন সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান, আনন্দঘন বন্ধু আড্ডা এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর সকাল থেকেই কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে এসএসসি- ১৯৮৬ ব্যাচের বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। একে অপরকে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে শুরু হয় ‘বন্ধু আড্ডা’। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের এই মিলনমেলা এক নস্টালজিক পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানের মূল পর্বে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষার নানা উপকরণ- খাতা, কলম, জ্যামিতি বক্স ও বই তুলে দেওয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে বন্ধু সভার এই উদ্যোগ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীমহলে দারুণ প্রশংসিত হয়। শিশুরা আনন্দ ভরা মনে এই উপহার গ্রহণ করে।
পরে নিজ নিজ কাজে  সমাজে অবদান রাখার জন্য এসএসসি-১৯৮৬ সালের বন্ধুদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি প্রতিষ্ঠাতা মুখ্য সমন্বয়কারী প্রফেসর ডাঃ মোঃ মেফতাউল ইসলাম  মিলন ও মোঃ আব্দুর রহিম আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুরসহ অন্যান্য বন্ধুদের সম্মাননা স্মারক প্রদান করা হয় কুড়িগ্রাম এসএসসি-৮৬ বন্ধুদের পক্ষ থেকে। এই আয়োজন মূলত মেধাবীদের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা, যার মধ্য দিয়ে দিনটি বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয়। বন্ধুদের মাঝ থেকে আগামী দিনের করণীয় বিষয়ে তুলে ধরেন বন্ধু প্রফেসর ডাক্তার মেফতাউল ইসলাম মিলন। মুভমেন্ট ফর পাংচুয়ালিটি নিজ জীবন ও সমাজ কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার ব্যাপক আলোচনা করেন ও প্রজেক্টরের মাধ্যমে কোমলমতি শিশুদের বোঝানোর চেষ্টা করেন।
এসময় তিনি বলেন, সময় ও সময়ের গুরুত্ব মেনে কাজ করা ও এর ব্যাপক প্রয়োগেই কেবল মানুষের মানবিক উন্নয়ন সম্ভব।
পরে বিভিন্ন বন্ধু বিশেষ করে সোহেল হোসনাইন কায়কোবাদ এই বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। শেষে প্রীতিভোজ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে সকল বন্ধু ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে আহারে অংশ নেন। এরপর বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বন্ধু সভার শিল্পী বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির তালিকাভুক্ত শিল্পী বন্ধু আলমগীর প্রধানের পরিবেশনায় গান, শিশুদের কবিতা আবৃত্তি এবং কৌতুক অনুষ্ঠানে এক আনন্দঘন ও প্রাণবন্ত সাংস্কৃতিক আমেজ তৈরি হয়। দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বন্ধু  ফেরদৌস, নাহিদ, জামান, রমজান, ফরিদ, রহমান ও বন্ধু আব্দুর রাজ্জাক হানিফ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এ ধরনের সমাজকল্যাণমূলক ও আনন্দদায়ক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

1

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

2

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

3

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

4

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

5

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

6

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

7

নতুন ফিচার আনছে জেমিনি

8

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

9

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

10

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

11

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

12

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

13

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

14

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

15

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

16

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

17

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

18

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

19

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন