superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে (৫০) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। এর আগে, গত ৬ জুলাই এই মামলায় তাকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মনিরুজ্জামান। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য গতকাল বুধবার দিন নির্ধারণ করা হয়। আটক রাখার আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন। এসময় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মারাত্মকভাবে হামলা চালায়। এর ফলে এজাহারভুক্ত আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগী সোহেল রানার শরীরে লাগে। এরপরে আসামিরা ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করে। এতে বাদীসহ অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হন। ওই ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দিপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিয

1

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

2

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

3

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

4

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

5

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

6

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

7

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

8

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

9

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

10

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

11

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

12

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

14

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

15

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

16

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

17

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

18

লৌহজংয়ে সোহেল মুন্সী নামে একজনকে কুপিয়ে হত্যা

19

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন