superadmin
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আসামী আটক

ইয়ানূর রহমান : শার্শায় স্কুল পড়ুয়া ৩য় শ্রেণির ছাত্রী প্রতিবেশি লম্পট মকছেদ আলী কতৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আটক হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, শার্শার মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী গত ১২ আগস্ট বিকাল ৪টায় ক্লাস শেষে বাড়িতে আসে। পরে সে আসামি মকছেদের বাড়ির পাশে খেলতে যায়। এসময় লম্পট মকছেদ তাকে টাকা দেবার কথা বলে বাড়ির পার্শবর্তী একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানেই ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ঐ ছাত্রী কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে ভিকটিম কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি এক খালার কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা তার বাবা-মা জানতে পেরে গত ১৯ আগস্ট বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।
পুলিশ জানায়, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এদিন রাত ৩টায় শার্শা থানার মহিষা এলাকা হতে এজাহার নামীয় আসামি মকছেদ আলিকে আটক করে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

1

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

2

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

3

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

4

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

5

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

6

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

7

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

8

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

9

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

10

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

11

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

12

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

13

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

14

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

15

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

16

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

17

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

18

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

19

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন