superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প
মোঃ মুক্তাদির হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ শুরু করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং যুব কর্মসংস্থান-বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে।
উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন। 
সভায় এমপি মিলন বলেন, “আমি উন্নয়নের কথা বলি কাজ দিয়ে, কথা দিয়ে নয়। কালীগঞ্জের উন্নয়নের ইতিহাস খুঁজে দেখুন—সবখানে আমাকে পাবেন।” আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা খাতকে অন্যতম অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ শুরু করেছি। গত ১৫ সেপ্টেম্বর কালীগঞ্জে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ, চুপাইর বালিকা বিদ্যালয়, ভাইয়াসুতি উচ্চ বিদ্যালয় ও কালীকুটি দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও উপজেলার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, শিক্ষা উপকরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম, পানির ফিল্টার প্রদান, অস্বচ্ছল মেধাবী ১৫৭ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কালীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১৭ কোটি টাকার ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। মোক্তারপুর ইউনিয়নে স্থানীয় হাসেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত সড়ক এইচবিবি করণ, মাঝুখান থেকে কালীগঞ্জ দৃষ্টিনন্দন সড়ক প্রকল্প এবং জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি থেকে জামালপুর জিসি হয়ে দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্প। উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক সহায়তা হিসেবে ২০টি পরিবারকে ছাগল, ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও ৮৩টি মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়েছে।
এমপি মিলন বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ৫০ শয্যার সক্ষমতা ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনাও রয়েছে। হাসপাতালটিতে এম আর আই সহ আধুনিক যন্ত্রপাতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
যুবকদের বিষয়ে তিনি বলেন, যুবসমাজই আমাদের সবচেয়ে বড় শক্তি। শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারলে কালীগঞ্জের হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য বলে জানান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

1

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

2

রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ

3

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি প

4

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

5

কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দেওয়া

6

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

7

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

8

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

9

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

10

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

11

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

12

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

13

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

14

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

15

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

16

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

17

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

18

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

19

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন