superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ, মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ

এ কে খান : নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ, অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 
গত শনিবার দিনব্যাপী সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিতদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের নাটোর জেলা সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ। এসময় বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ সারফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, তাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে চলনবিলের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় বক্তারা বলেন, চলনবিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য ও জলজ সম্পদের আধার। বিলের জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে মৎস্যসম্পদের নিবিড় সম্পর্ক রয়েছে। মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে বিলের মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এরপর উপজেলার হাতিয়ামদহ ইউনিয়নের সাঈল গ্রামের অসহায় মোছা. ঝালি বেগমের পুড়ে যাওয়া ঘর পুনরায় মেরামতের জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়। তার ঘর মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। এসময় সমিতির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সর্বশেষ সিংড়া বন্দর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, এলাকাবাসী এবং জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে একদিকে চলনবিলের মৎস্যসম্পদ রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার বার্তা দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের সমন্বিত কর্মসূচি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

1

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

2

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

3

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

4

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

5

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

6

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

7

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

8

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

9

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

10

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

11

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

12

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

13

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

14

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

15

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

16

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

17

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

18

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

19

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন