superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও আত্রাই মৎস্য দপ্তরের আয়োজনে সুন্দর পরিবেশে গতকাল মঙ্গলবার  বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বেলা ১১টায় আহসান উল্লাহ স্মারক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
পরবর্তীতে বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমাদের আত্রাই অঞ্চল প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এলাকার প্রোটিনের চাহিদা মেটাতে এবং স্থানীয় অর্থনীতিকে বেগবান করতে দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষার বিকল্প নেই। মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। নদী ও বিলের মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সভায় আত্রাই উপজেলার মাছের আড়তদারদের ডিজিটাল মিটার ব্যবহার করা এবং আড়তে মাছ বিক্রি করতে আসা চাষি বা বিক্রেতাদের কাছ থেকে যেন ৪০ কেজির বেশি না নেওয়া হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তদারদের সচেতন ও সহযোগিতা বিষয়ে জানানো হয়।
আত্রাইয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি ও আধুনিক উপায়ে মাছ চাষের প্রসার ঘটাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউট

1

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

2

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমো

3

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

4

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

5

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

6

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

7

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

8

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

9

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

10

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

11

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

12

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

13

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

14

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

15

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

16

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

17

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

18

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

19

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন