superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি পর্ব, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ এর চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। তিনি সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় তুলে ধরেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। মো. খায়রুল আলম রফিক বলেন, মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবিহীন তথ্য প্রকাশ করা থেকে সাংবাদিক ও সম্পাদকদের বিরত থাকতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ বা ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য ও প্রমাণ যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। এতে সংবাদে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। একই সঙ্গে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে পেশাগত সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত বিরোধের কারণে ভুল বা মনগড়া তথ্য প্রচার না করার পরামর্শ দেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব জড়িত। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা অনুসরণ করা জরুরি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), প্রতিনিধি পুলিশ পরিদর্শক তদন্ত আঃ রহিম সদর থানা, মোহাম্মদ আলী আবির পরিচালক, মানবাধিকার ও সিয়াম রশিদ পরিচালক (কমিটি), সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও সংবাদকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সারাদিনের অনুষ্ঠানের ক্লান্তি দূর করে।
পরিশেষে সভাপতি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

1

স্বজনহীন মানসিক প্রতিবন্ধী রোগীর পাশে রাঙ্গামাটি জেনারেল হাস

2

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

3

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

4

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

5

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

6

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

7

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

8

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

9

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

10

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

11

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

12

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

13

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

14

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

15

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

16

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

17

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

18

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

19

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন