আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, "মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করা কোনো দয়া নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।" তিনি আরও উল্লেখ করেন যে, অনিরাপদ খাদ্যের কারণে দেশে ক্যানসার ও কিডনিসহ দীর্ঘমেয়াদী রোগের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ও রঞ্জক পদার্থের ব্যবহার বন্ধে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই-কে সারা বছর ধরে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। বিশেষ করে বিভাগীয় ও জেলা পর্যায়ে আধুনিক ল্যাবরেটরি স্থাপন করে দ্রুত খাদ্য পরীক্ষার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।
খাদ্যে ভেজালকারী ও অবৈধ গুদামজাতকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "উৎপাদন থেকে টেবিল পর্যন্ত (Farm to Table) প্রতিটি ধাপে তদারকি নিশ্চিত করতে হবে। যারা জেনেবুঝে খাদ্যে বিষ মিশিয়ে মানুষের মৃত্যু ডেকে আনছে, তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।"
বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। জনসচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে প্রচারণা জোরদার করারও পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন