superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে মেয়ের হাতে মা খুন

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে গৌরী অধিকারী (৮৫) নামে একজন খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ে সাধনা অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৌরী অধিকারী ওই এলাকার মৃত কালীপদ অধিকারীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ে সাধনা অধিকারী লোহার রড দিয়ে তার মা গৌরী অধিকারীর মাথায় সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় অভিযুক্ত সাধনা অধিকারীকে আটক করা হয়।
এলাকাবাসী জানান, আটককৃত সাধনা অধিকারী গত দশ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় (মস্তিষ্ক বিকৃতি) ভুগছেন। প্রায় এক দশক আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। তবে গৌরী অধিকারীকে সাধনাই আঘাত করেছেন কি না, তা কেউ সরাসরি দেখেননি বলে মহল্লাবাসী দাবি করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেয়ের আঘাতেই মা গৌরী অধিকারী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে সাধনা অধিকারীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

1

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

2

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

3

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

4

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

5

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

6

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

7

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

8

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

9

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

10

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

11

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

12

মরুর প্রাণী সৈয়দপুরে

13

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

14

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন

15

রাজশাহীতে পাটের বাজারে দরপতন ॥ হতাশ চাষিরা

16

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

17

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

18

ফের কমলো স্বর্ণের দাম

19

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন