superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধারসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতের নাম মো. ইকবাল হাসান (২৪)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ডিএনসি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
তবে গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএনসি।
ডিএনসি জানায়, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে বাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালানোর সময় বাসটির আসনে বসা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি কলেজ ব্যাগে কাপড়ে মোড়ানো ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ইকবালকে হেরোইনের বাহক হিসেবে ধারণা করা হচ্ছে। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের সাথে জড়িত মূল চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মঙ্গলবার দিবাগত রাতে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

1

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

2

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

3

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

4

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

5

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

6

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

7

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

8

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

9

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

10

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

11

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

12

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

13

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

14

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

15

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

16

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

17

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

18

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

19

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন