superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়িতে হামলা করে ভাংচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে স্থানীয় সন্ত্রাসীরা। 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থানীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। গত ৯ মে সকালে জনতার কণ্ঠ ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরো অনেকে পোস্টে কমেন্ট করেন। বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা বাড়ির মূল গেইট ভাংচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। প্রবাসী ইব্রাহিম আত্মরক্ষায় ৯৯৯-এ কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম গত ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১১ মে একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন (নং ৫৪৫)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

1

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

2

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

3

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

4

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

5

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

6

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

7

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

8

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

9

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

10

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

11

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

12

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

13

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

14

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

15

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

16

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

18

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

19

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন