superadmin
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২২০ জন রোগী ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুজনই নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২২০ রোগীর মধ্যে ৮৮ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে, যেখানে ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৫২ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪ হাজার ৫৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩৬ কোটি টাকার রূপপুর রেলপথে নেই ট্রেন ॥ ৩০ ইঞ্জিনের হিসাবও

1

যশোরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা আটক

2

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

3

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

4

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

5

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

6

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত

7

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

8

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

9

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

10

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান ॥ দেড় লাখ

11

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

12

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

13

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

14

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

15

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

16

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

17

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

19

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন