superadmin
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

​নিজস্ব প্রতিবেদক, নাটোর | dainiksomoybangla জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটতে নাটোরের সিংড়ায় এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। সিংড়া থানা মোড় এলাকায় একটি বাঁশঝাড়ের নিচে মাটির গভীরে লুকানো পানির ট্যাংক থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

​আজ শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায়, একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের নিচে মাটির নিচে বড় পানির ট্যাংক বসিয়ে সেখানে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখা হয়েছে।

​এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিংড়া থানা মোড় এলাকার 'সততা ট্রেডার্স'-এর মালিক মো. রুবেলকে (৩৪) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মজুত করা তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইউএনও জানান, অসাধু উপায়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

1

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

2

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

3

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

4

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

5

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

6

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

7

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

8

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

9

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিয

10

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

11

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

12

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

13

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

14

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

15

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

16

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

17

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

18

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

19

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন