superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে ব্যাহত স্বাস্থ্যসেবা

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সঙ্কটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ।
কালীগঞ্জসহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ, কাপাশিয়া  উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা থাকলেও জনবল সঙ্কট নিরসন না হলে বাড়বে চিকিৎসা সেবার চাপ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ৮২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
রোগীদের কেউ হাসপাতালের সেবার মানের প্রশংসা করলেও, কেউ অভিযোগ করেছেন চিকিৎসক সঙ্কট, ওষুধের স্বল্পতা, চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত থাকলেও তারা অন্যত্র সংযুক্ত রয়েছেন। সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও সঙ্কট রয়েছে। এ অবস্থায় হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্

1

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

2

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

3

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

4

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

5

TEST

6

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

7

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

8

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

9

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

10

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

11

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

12

চিকিৎসা বর্জ্য’র স্রোত ড্রেনে, যাচ্ছে নদী-খালে ॥ বাড়ছে পরিবে

13

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

14

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

15

ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনাম

16

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

17

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

18

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

19

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন