superadmin
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব রকমের কাজ আমাকে করতে হয়েছে : প্রভা

বিনোদন ডেস্ক : প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার পর্দায় কাজের সংখ্যা এখন আগের মতো না হলেও বিভিন্ন ইভেন্টে উপস্থিত হতে দেখা যায় তাকে মাঝে মাঝেই। সেখানে জানালেন নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে কিছু কথা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে অভিনেত্রী প্রভা জানালেন, এখন আর যেকোনো ধরনের নাটক বা কাজে যুক্ত হতে চান না। বেছে বেছে এমন কাজ করতে চান, যেগুলো করে নিজের শিল্পীসত্তার তৃপ্তি মেলে। পাশাপাশি নিজের ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার) থাকার কথাও জানিয়েছেন তিনি। এ কারণে শুটিংয়ের পরিবেশেও কিছুটা সমস্যা হয় তার। বিশেষ করে সিগারেটের গন্ধ সহ্য করতে পারেন না এই অভিনেত্রী। কাজের বিষয়ে নিজের অবস্থান জানিয়েই আসে এ প্রসঙ্গ।
প্রভা বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি। কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ; সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাই না।’ 
নিজের ওসিডি ও ব্যক্তিগত জীবনযাপন নিয়ে প্রভা বলেন, ‘আমি বারবারই বলি, আমি খুব একটা শুটিং ফ্রেন্ডলিও না। কারণ আমার প্রচুর ওসিডি আছে। সিগারেটের গন্ধও আমাকে প্রভাবিত করে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।’ 
এছাড়াও অনুষ্ঠানে নিজের ভ্রমণের অভ্যাস ও সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা নিয়ে কথা বলেন প্রভা। তার ভাষ্য, কাজের ব্যস্ততায় খুব বেশি ছুটি পান না তিনি। তবে কাজের প্রয়োজনে বা নিজের শখে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন। পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে অনেকে মনে করেন, তিনি প্রায়ই বিদেশে থাকেন। অথচ কাজের চাপে অনেক সময় আগের তোলা ছবি ও ভিডিওই পোস্ট করেন বলে দাবি এই অভিনেত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

1

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

2

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

3

পরিবেশ উন্নয়ন সংস্থা এড ভিশন বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠ

4

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

5

আগৈলঝাড়ায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়া

6

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

7

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

8

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার

9

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

10

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

11

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

12

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

13

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

14

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

15

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চি

16

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

17

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

18

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

19

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন