superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিবেশ উন্নয়ন সংস্থা এড ভিশন বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : এড ভিশন বাংলাদেশ (পরিবেশ উন্নয়ন সংস্থা)র  উদ্যোগে গত ১৩ নভেম্বর চট্টগ্রাম মহানগরস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের  কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান লেখক ও সংগঠক মোঃ কামরুল ইসলামের  সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মহাসচিব মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন, কুতুব উদ্দিন বখতিয়ার, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, সাংবাদিক রতন বড়ুয়া, মো. শফিকুল আজম, মোঃ নুর, গণমাধ্যমকর্মী মিথিলা বনিক, রাজিয়া সুলতানা বিথী প্রমুখ। আগামী ৩০ নভেম্বর চট্টগ্রামস্থ উইন্ড অব চেইঞ্জ  রেস্তোরাঁর মিলনায়তনে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মহাসচিব মাসুদ রানাকে আহ্বায়ক, কুতুবউদ্দিন বখতিয়ারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট  অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
মো. কামরুল ইসলাম বলেন, মানবসভ্যতা আজ নানা কারণে চরম হুমকির মুখে। ২০০৯ সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেখেছি, এই সংগঠন পরিবেশ, জলাবদ্ধতাসহ নানা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির  লক্ষ্যে কাজ করছে। আজ জলে বিষ, বাতাসে আতঙ্ক, মাটিতে মহাত্রাস। দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ অরন্য। যেখানে বাংলাদেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে আছে মাত্র ১৬ ভাগ। প্রতিবছর ৭০ লক্ষ হেক্টর জমি মরুভূমি হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর ৮০ শতাংশ নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যাসহ গ্রীনহাউজ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, পৃথিবীর সবচেয়ে দূষিত কয়েকটি শহরের মধ্যে প্রথম দিকে আছে আমাদের ঢাকা ও চট্টগ্রাম। তিনি এড ভিশনের  পরিবেশ ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। আগামী ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

1

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

2

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

3

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

4

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

5

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

6

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

7

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

8

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

9

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

10

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

11

রাজশাহীতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা স

12

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

13

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

14

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দে

15

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

16

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

17

যশোরে মেয়ের হাতে মা খুন

18

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

19

পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন