superadmin
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে যাত্রা করে ফ্লাইটটি।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন।

নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

1

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

2

খালেদা জিয়া সাজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন চমক

3

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

4

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

5

বিমানবন্দরে বিশৃঙ্খলা : জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

6

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

7

ফুলবাড়ীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

8

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

9

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

10

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

11

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

12

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

13

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

14

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

15

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

16

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

17

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

18

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

19

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন