superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী  উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নে প্রচন্ড ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর এর খাদ্যশস্য চাল দুই দিনব্যাপী বিতরণের কাযক্রম উদ্বোধন করা হয়েছে।  ১নং এলুয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত রবিবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলামের সভাপতিত্বে এ চাল বিতরণ কার্যক্রম শুরু  হয়। চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিয়ার রহমান, আঃ মালেক, জাহাঙ্গীর আলমসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। কিছুদিন পূর্বে ঘটে যাওয়া প্রচন্ড ঝড় ও  প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১নং এলুয়ারি ইউনিয়নের ৩ হাজার ৬০০ জনকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের জিআর খাদ্যশস্য চাল ২ দিন ব্যাপি  বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানান ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম। 
উপজেলা নিবাহী  কর্মকর্তা আহমেদ হাছান বলেন, কিছুদিন পূর্বে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতি বিবেচনা করে  দ্রুত গতিতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এই চাল বিতরণ করা সম্ভব হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১১ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, দাখিলে পাস করেনি কেউ

1

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

2

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

3

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

4

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

5

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

6

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

7

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

8

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

9

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

10

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

11

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

12

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

13

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

14

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

15

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

16

বাসের ভাড়া : ঢাকা থেকে দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল

17

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

18

চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

19

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন