superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : রাজশাহীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির একটি অভিযানিক দল।
গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমবাগানের পুঁইশাকের ক্ষেত থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, তালপুকুরিয়া এলাকায় সিটিহাট থেকে কামালচত্বরগামী সড়কের পূর্বপাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ দিকে একটি আমবাগানে সন্দেহজনক বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় সিপিএসসি কোম্পানির একটি অভিযানিক দল। খবর পেয়ে দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থলে গিয়ে অভিযানিক দলের সদস্যরা দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে টর্চ ও সার্চলাইটের আলোয় এলাকাটি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় শপিং ব্যাগ দুটি পরীক্ষা করা হয়। তল্লাশির একপর্যায়ে সাদা রঙের একটি শপিং ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬টি ককটেল পাওয়া যায়। অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতের মধ্যে শপিং ব্যাগ দুটিতে এসব সন্দেহজনক বস্তু রাখা হয়েছিল। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অভিযানিক দলের সদস্যরা উদ্ধার করা আলামতগুলো নিরাপদে জব্দ করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তুগুলো সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

1

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

2

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

3

রাজশাহীতে পাটের বাজারে দরপতন ॥ হতাশ চাষিরা

4

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

5

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

6

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

7

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

8

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

9

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

10

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

11

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

12

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

13

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

14

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

15

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

16

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

17

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

18

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

19

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন