superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানার দন্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই দিনে ধর্ষণ মামলার ওপর রায়ে আরো এক ব্যক্তিকে একই দন্ড দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে গণধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
গত রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সুমন মোল্লা এবং ওসমান বেপারী। তারা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ তুলে ধরে পাবলিক প্রসিকিউটর জানান, ওই নারী আগুন নামের জনৈক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ১৭ অক্টোবর পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় যান। কিন্তু দীর্ঘ সময় ধরেও প্রেমিক তার সাথে যোগাযোগ না করলে আসামিরা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে। পরে ওই নারীকে শহরের ভাটিলক্ষীপুর এলাকার একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২১ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ২৩ আগস্ট রায় ঘোষণা করেন আদালত।
পাবলিক প্রসিকিউটর আরো জানান, একই দিনে ওই আদালতেই অপর একটি ধর্ষণের ঘটনায় রাসেল মন্ডল নামের এক যুবককে অনুরূপ দন্ড দেয়া হয়েছে। রাসেল কোতোয়ালি থানার আইকন গ্রামের সিরাজ মন্ডলের পুত্র। ২০২৩ সালের ২৬ নভেম্বর ওই আসামী তাম্বুলখানার এক কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২৭ নভেম্বর আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

1

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

2

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

3

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

4

নতুন ফিচার আনছে জেমিনি

5

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

6

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

7

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক

8

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

9

ফের বাড়ল সোনার দাম

10

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

11

ফের কমলো স্বর্ণের দাম

12

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

13

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

14

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

15

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

16

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

17

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

18

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

19

শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন