superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : এবার ভক্তদের সামনে নতুনভাবে হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
জয়া আহসানের কথায়, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফর্ম।
নতুন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয় জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল।
প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানা গেছে।
জয়া আরো জানিয়েছেন, অন্যান্য সামাজিকমাধ্যমের মতো ইউটিউবেও ভক্তদের সক্রিয় অংশগ্রহণ চান।
দর্শকদের ভালোবাসা, মতামত ও গঠনমূলক মন্তব্যই তাকে নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

1

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

2

সোনার দামে সুখবর

3

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

4

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

5

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

6

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

7

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

8

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

9

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

10

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

11

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

12

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

13

মরুর প্রাণী সৈয়দপুরে

14

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

15

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

16

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

17

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

18

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

19

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন