superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো অনুষ্ঠানে নিজের আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। তার সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে এখন আলোচনায়।
বলা বাহুল্য, অভিনেত্রীর ভক্তরা সাদিয়া আয়মানের এই নান্দনিক সাজ দেখে রীতিমতো চমকেই গেছেন। কারণ, এমন লুকে সচরাচর দেখা যায় না অভিনেত্রীকে। তারকাবহুল সেই জাঁকজমকপূর্ণ আয়োজনে অন্যান্য সুন্দরীদের মতো নিজের দ্যুতি ছড়িয়েছিলেন সাদিয়া আয়মানও। বেছে নিয়েছিলেন একটি নীল রঙের চমৎকার জামদানি শাড়ি; যা দিয়ে হয়তো নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছিলেন। তারই কিছু একঝাঁক ছবি প্রকাশ করলেন নিজের ফেসবুক পেজে। শাড়িটির কিছু নজরকাড়া সুক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ সাদিয়ার রেড কার্পেট লুকে যোগ করে এক রাজকীয় মাত্রা। ট্র্যাডিশনাল জামদানির সাথে স্লিভলেস হল্টার নেক ব্লাউজ পরেছিলেন। যা ঐতিহ্যের মাঝেও পশ্চিমা আধুনিকতা ফুটিয়ে তুলেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। সাদিয়া আয়মানের এই নতুন লুকে ফুটে ওঠে যেমন তার রুচিশীলতা, তেমন স্নিগ্ধতা।
তিনি জানান, এক ব্রাইডাল মেকওভার আর্টিস্টের কাছ থেকে এভাবে সেজেছেন তিনি। সঙ্গে উল্লেখ করেন, মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হলাম! যারা আমার এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।
শুধু পোশাকেই নয়, তার মেকআপেও ছিল দারুণ স্নিগ্ধতা; গ্লোয়িং ভাইবটা তার চেহারার সারল্যকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। চুলের স্টাইলে ছিল সাধারণ এক ধরণের খোঁপায় আধুনিকতার ছোঁয়া। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গ্লুড টুগেদারের ডিজাইন করা আকর্ষণীয় অলঙ্কার। এছাড়াও তার হাতের অলঙ্কার এবং গলার নেকলেসটি পুরো সাজকে পূর্ণতা দেয়। প্রকাশিত ছবিগুলোতে তাকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। কোনো ছবিতে তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সাজ পরীক্ষা করছেন, আবার কোনোটিতে আত্মবিশ্বাসের সাথে রেড কার্পেটে পোজ দিচ্ছেন। তার প্রতিটি অভিব্যক্তি এবং পোশাকের ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত ও সুন্দর যা তার ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যঘর দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
উল্লেখ্য, ছোট পর্দা থেকে শুরু করে ওয়েবফিল্ম এমনকি প্রেক্ষাগৃহে নিজের সাবলীল অভিনয় দেখিয়েছেন সাদিয়া আয়মান। গত বছর প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী এবং চলতি বছর ‘মিউ’ ও ‘লাভ সিটার’ ওয়েবফিল্ম দিয়ে ফের অভিনয় দিয়ে মন কাড়েন দর্শকের। পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী বিভিন্ন সময় নিজের লুক দিয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

1

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

2

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

3

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

4

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

5

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

6

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

7

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

8

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

9

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

10

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

11

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

12

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

13

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

14

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

15

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

16

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

17

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

18

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

19

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন