superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নারী নেতৃত্ব  উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি ফুলবাড়ী এর সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে কোডি ইনস্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় ফুলবাড়ী উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে সমান আওয়াজ প্রকল্পের কো-অর্ডিনেটর মারিয়া সরকারের সভাপতিত্বে গতকাল বুধবার সকাল ১০টায় দুই  দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন। প্রশিক্ষণ কর্মশালাটি ফ্যাসিলিটেট করেন  এরিয়া ম্যানেজার ফুলবাড়ী খাদিজা আক্তার এবং মাহফুজা নাজমিন এরিয়া ম্যানেজার নবাবগঞ্জ, দিনাজপুর। 
নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে ১৩-১৪ মে ফুলবাড়ী উপজেলায় দুইদিন ব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।  
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, অধিকার সচেতনতা, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে ধারণা লাভ করেন। প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণকারী দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
এসময় বক্তারা বলেন, নারীদের দক্ষ নেতৃত্ব সমাজের টেকসই উন্নয়ন ও অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকরা ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

1

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

2

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

3

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

4

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

5

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

6

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

7

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

8

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

9

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

10

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

11

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

12

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

13

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

14

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

15

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

16

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

17

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

18

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

19

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন