superadmin
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুরে তিনি দুর্গাপুর উপজেলায় পৌঁছান। এরপর পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক দুর্গাপুর থানা পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পরে প্রধানমন্ত্রীর উপহারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক। এরপর তিনি হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দুর্গাপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম  প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

1

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

2

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

3

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

4

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

5

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫

6

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

7

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

8

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

9

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

10

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

11

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

12

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

13

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

14

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

15

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

16

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

17

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

18

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

19

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন