superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলযোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেল আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান। নিহত দম্পতির তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

1

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪,২৪৭, মৃতের সংখ্যা ৯০৩

2

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

3

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান ॥ দেড় লাখ

4

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু

5

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

6

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

7

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

8

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

9

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

10

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

11

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

12

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

13

বাসের ভাড়া : ঢাকা থেকে দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল

14

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

15

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

16

শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

17

আগামীকাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

18

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

19

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন