superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় গত সোমবার উপজেলা চত্বরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও বিআরডিবি অফিসের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
নবাগত বিআরডিবি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন উপস্থিত উপকারভোগী সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে একযোগে। পল্লী প্রকৃতির মানুষের জীবন ও জীবানুভূতির উন্নয়নে কাজ করবে উপজেলা বিআরডিবি কার্যালয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান, নীলফামারী জেলা জামায়াতের প্রচার বিভাগের মোহাম্মদ ছাদের হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সহ-সভাপতি মোঃ সবুজ ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা পূরবী রাণীসহ অনেকে।
বক্তারা তাদের পৃথক বক্তব্যে বলেন, গ্রামীণ পল্লীর প্রান্তিক জনগোষ্ঠীকে পিছনে ফেলে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ কখনোই গঠন হতে পারে না। এজন্য সরকারের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, গ্রামবাংলার পল্লী প্রকৃতির মানুষের জীবনকে উন্নত সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হলে গ্রামীণ অর্থনীতি প্রযুক্তির মাধ্যমে ডিজিটালায়ন করে কাজ করতে হবে সবাইকে। তাহলে দেশ আরো বেশি উন্নত সমৃদ্ধশালী হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী সদস্যসহ আরও অনেকে। উপস্থিত সদস্যদের মধ্যে একটি করে গাছের চারা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

1

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

2

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

3

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

4

কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

5

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

6

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

7

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

8

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

9

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

10

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

11

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

12

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

13

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

14

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

15

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

16

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

17

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

18

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

19

পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন