superadmin
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি। এত বিপুল মামলার চাপ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী জানান, মামলার জট নিরসনে ইতোমধ্যে ৮৭১টি নতুন আদালত গঠন এবং ২৩২টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। আরও ৩০৪টি বিচারকের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১৫০ জন সিভিল জজ নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। বিচার বিভাগের জনবল বাড়াতে ৭০৮ জন কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং আরও ৫৫৩ জন নিয়োগাধীন রয়েছে।
তিনি বলেন, “সরকার দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে মামলার চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে।”
মামলার কার্যক্রম দ্রুত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও চালু করা হয়েছে। অধস্তন ও উচ্চ আদালতের কজলিস্ট শতভাগ অনলাইনে আনা হয়েছে। ফলে এখন ঘরে বসেই মামলার তারিখ জানা যাচ্ছে। পাশাপাশি ডিজিটাল সমন জারি, অনলাইন সাক্ষ্য গ্রহণসহ বিভিন্ন প্রক্রিয়া চালু হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে সহজ করছে।
আইনমন্ত্রী আরও জানান, নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত শেষ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে শক্তিশালী করা হয়েছে এবং বিনামূল্যে আইনি সহায়তার জন্য ১৬৬৯৯ হটলাইন চালু রয়েছে।
তিনি বলেন, “মামলার প্রকৃতি ও জটিলতার ওপর সময় নির্ভর করে। কোনো মামলা এক বছরে নিষ্পত্তি হতে পারে, আবার কোনো মামলায় পাঁচ বছর বা তার বেশি সময়ও লাগতে পারে।”
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আদালতে মামলার জট কমবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

1

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

2

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

3

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

4

খুলনায় টিএমএসএস’র উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

5

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

6

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

7

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

8

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

9

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

10

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

11

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

12

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

13

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

15

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২৯ কেজির ইয়েলোফিন টুনা, ৪০ হাজারে বিক্র

16

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

17

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

18

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

19

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন