superadmin
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে চিকিৎসা সেবায় অনিয়ম ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলার দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।
শনিবার দুপুরে লৌহজং উপজেলার দুইটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। এছাড়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা অনিয়মের কারণে ভোক্তার অর্থ, স্বাস্থ্য কিংবা জীবন ক্ষতির মুখে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন রাজিব, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, লৌহজং সাংবাদিক ইউনিট সহযোগী শেখ মোঃ সোহেল রানা, সাংবাদিক আবু নাছের লিমন,  আসাদুজ্জামান নবীন,  জাহিদ হাসান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

1

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

2

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

3

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

4

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

5

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

6

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

7

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

8

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

9

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

10

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

11

পাবনায় আগাম জাতের শিমে কৃষকের মুখে হাসি

12

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

13

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

14

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

15

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ হুমকিতে

16

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

17

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

18

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

19

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন