superadmin
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা  থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়মিত বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গত শনিবার বিকেলে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণের ব্যানারে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মটর মালিক সমিতির সেক্রেটারি স্বপন কুমার সাহা, সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান, আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
উত্তর ধরলা মটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা তার বক্তব্যে জানান, ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলার জনগণের ভোগান্তি কমাতে আমরা রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ্যোগ নেই। সেখানে কুড়িগ্রাম মটর মালিক সমিতি আপত্তি জানায়। অবশেষে কুড়িগ্রাম মালিক সমিতির ৯টি ও ভূরুঙ্গামারী থেকে ৬টিসহ মোট ১৫টি বাস দৈনিক চলাচল করার শর্তে মেইল বাস সার্ভিসটি শুরু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই ০১ জুন থেকে এই মেইল বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুড়িগ্রাম মটর মালিক সমিতি। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের  আহ্বান জানান।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ মেইল সার্ভিস চালু রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, তিন দিক থেকে ভারত বেষ্টিত অবহেলিত ভূরুঙ্গামারী উপজেলা থেকে সরাসরি রংপুরগামী মেইল বাস সার্ভিস দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ০১ জানুয়ারি পুনরায় মেইল বাস সার্ভিসটি চালু হয়। আমরা জানতে পেরেছি, কিছু কুচক্রী মহলের প্ররোচণায় ০১ জুন থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধের পাঁয়তারা চলছে এবং কুড়িগ্রাম-রংপুর বাস মালিক সমিতি বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কারণ এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কল্যাণে এই বাস সার্ভিসের খুবই প্রয়োজন। তাই এই মেইল বাস সার্ভিস চালু রাখার জোর দাবি জানাই।
মানববন্ধন থেকে বক্তারা জানান, আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম এবং রংপুর বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জনগণের পক্ষ থেকে জানিয়েছি, যে কোন মূল্যে ভূরুঙ্গামারী টু রংপুর মেইল সার্ভিসটি চালু রাখতে হবে; নচেৎ জনগণ কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারী ঢুকতে দিবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে উপজেলাবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে আনসার ও ভিডিপির উদ্যোগে বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ

1

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

2

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

3

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

4

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত

5

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

6

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

7

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

8

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

9

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

10

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ

11

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

12

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজকে ১০ বছরের কারাদন্ড দ

13

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু

14

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

15

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

16

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

17

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

18

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

19

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন